বিশেষ সম্মাননা পাচ্ছেন আজিজুল হাকিম

বিশেষ সম্মাননা পাচ্ছেন আজিজুল হাকিম

ফন্ট সাইজ:

অভিনয়ের পাঁচ দশকের পথচলা পূর্ণ করেছেন অভিনেতা আজিজুল হাকিম। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে বিশেষ সম্মাননা দিতে যাচ্ছে বিনোদন সাংবাদিকদের সংগঠন সিজেএফবি। আগামী ১৬ই ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সংগঠনটির ২৫তম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হবে। একই আয়োজনে আজীবন সম্মাননা পাচ্ছেন চিত্রনায়ক উজ্জ্বল। অন্যদিকে, বিশেষ সম্মাননা পাচ্ছেন নির্মাতা চয়নিকা চৌধুরী ও অভিনেত্রী দীপা খন্দকার।