বড় পর্দার পর এবার ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পেয়েছে নির্মাতা ক্রিস্টোফার নোলানের সিনেমা ‘দ্য ওডিসি’। অ্যাপল টিভি, বুকমাইশো ও প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে ছবিটি। তবে আপাতত বিনামূল্যে দেখার সুযোগ নেই। গ্রিক মহাকাব্য ‘ওডিসি’ অবলম্বনে নির্মিত ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডিমন। আরও রয়েছেন— অ্যানি হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেন্ডায়া ও রবার্ট প্যাটিনসন। ট্রয়ের যুদ্ধ শেষে বাড়ি ফেরার পথে ওডিসিয়াসকে নানা বিপদের মুখে পড়তে হয়।
ওটিটিতে নোলানের ‘দ্য ওডিসি’
বিনোদন ডেস্ক
২০ নভেম্বর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
