প্রেম, পারিবারিক সম্পর্ক ও দাম্পত্য জীবনের হাস্যকর ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘বেকার পোলাপাইন’। ফরিদুল ইসলাম নির্জনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মিতুল খান। আজ থেকে বাংলাভিশনে নাটকটি প্রচার শুরু হবে। প্রতি শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে দেখা যাবে এটি। এতে অভিনয় করেছেন— চাষী আলম, তানজিম হাসান অনিক, সিনি স্নিগ্ধাসহ অনেকে। নির্মাতার প্রত্যাশা, নাটকটি দর্শকদের বিনোদনের পাশাপাশি সামাজিক বার্তাও দেবে।
‘বেকার পোলাপাইন’ শুরু আজ
স্টাফ রিপোর্টার
২০ নভেম্বর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
