চমকপ্রদ তথ্য দিলেন নওয়াজউদ্দীন

চমকপ্রদ তথ্য দিলেন নওয়াজউদ্দীন

ফন্ট সাইজ:

অভিনয়ের দক্ষতা দিয়ে বলিউডে নিজের অবস্থান তৈরি করেছেন নওয়াজউদ্দীন সিদ্দিকী। তবে এবার মেয়ের প্রতিভার কথা বলতে গিয়ে চমকপ্রদ তথ্য দিলেন অভিনেতা। তিনি বলেন, অভিনয় ও সিনেমা সম্পর্কে ১৬ বছরের মেয়ে শোরার জানাশোনা তার চেয়েও বেশি। গত তিন-চার বছরে শোরা যত আন্তর্জাতিক সিনেমা দেখেছে, তিনি নিজেও তত ছবি দেখেননি। বাবার সঙ্গে ‘নাকাব’ নাটকে অভিনয়ের মাধ্যমে মঞ্চে অভিষেক হয়েছে শোরার। যুক্তরাষ্ট্রের ৯টি শহরেও নাটকটি মঞ্চস্থ করেছে তারা।