রহস্যময় আবহ আর ভিন্নধর্মী উপস্থাপনায় প্রথম উপন্যাস ‘সাইরেন’ আনার ঘোষণা দিয়েছেন নির্মাতা ভিকি জাহেদ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, উপন্যাসটি শিগগিরই আসছে। প্রকাশ করা হয়েছে বইটির প্রচ্ছদও।
জানা গেছে, বইটির প্রকাশক অচিনপুর। ঘোষণার সঙ্গে যুক্ত গ্রাফিক ডিজাইনে লাল ও কালো আবহে শিংযুক্ত নারীর অবয়ব ও এক পুরুষের ছায়ামূর্তি দেখা যায়। নির্মাতার প্রথম এই সাহিত্যকর্মের থিম ও ভিজ্যুয়াল উপস্থাপনা পাঠকদের মাঝে বেশ কৌতূহল তৈরি করেছে।
