চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদল। গতকাল সন্ধ্যা ৬টায় দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক একরামুল হক। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সভাপতি শাহাবুদ্দিন রাজু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আরঙ্গজেব মোস্তফা, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইলিয়াস, আকবর হোসেন জসিম, বিএনপি নেতা সেলিম উদ্দিন রানা ও যুবদল নেতা লোকমান হোসেন রাকিব। এ সময় বক্তারা টঙ্গীপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানান। কর্মসূচিতে স্থানীয় যুবদলের শত শত নেতাকর্মীরা অংশ নেন।
