গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

৩৯ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

ফন্ট সাইজ:

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে মহানগরীর ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা।

একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এদিকে গাজীপুর মহানগরীর ১০টি পোশাক কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন গণমাধ্যমকে বলেন, ‘শ্রমিক আন্দোলনের কারণে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।’