রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায়। পরে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা ফায়ার স্টেশনের দুটি ও কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলে যায়।
