সৈয়দপুরে আ’লীগ নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সৈয়দপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপজেলা কমিটির সহ-দপ্তর সম্পাদক ফয়েজ আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মোড় এলাকায় নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, ধলাগাছ মোড়ের শান ইলেকট্রনিকস প্লাস থেকে ফয়েজ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে কী অভিযোগে বা কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।