লালপুরে ৬ মামলার আসামি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

নাটোরের লালপুরে ওয়াকিটকি সদৃশ ফোন ও মোটরসাইকেলসহ মো. রাসেল প্রামাণিক (৪২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওয়াকিটকি সদৃশ ওই ফোন ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার কথা স্বীকার করেছে। সে উপজেলার নুরুল্লাপুর গ্রামের আরাম আলীর ছেলে। তার বিরুদ্ধে আগের ছয়টি মামলার তথ্য পেয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাকনাই মোড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালে গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে একটি বার্মিজ চাকু ও পুরোনো গ্রেটেল জি-৩ (এৎবঃবষ এ৩) মডেলের একটি বাটন মোবাইল ফোন পাওয়া যায়। পরে তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম পলাশ মানবজমিনকে বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে মাদক, চোরাচালান, ভয়ভীতি প্রদর্শন ও সরকারি কাজে বাধা দেয়াসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে।