দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) র্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত প্রতিবাদ র্যালিটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যাপক ড. মো. মাছুদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- অধ্যাপক ড. এম. রাশেদ হাসনাত, অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদার, ড. এনামুল হক, মো. নজরুল ইসলাম, মো. ফয়েজ আহমেদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, যানবাহনে অগ্নিসংযোগ, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের মতো সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার সবসময় শান্তি, প্রগতি ও আইনের শাসনের পক্ষে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সচেতন ও সতর্ক থাকতে হবে। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সিকৃবিতে র্যালি-সমাবেশ
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৮ নভেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
