নান্দাইলে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ময়মনসিংহের নান্দাইলে সন্ত্রাস দমন আইনের একটি মামলায় রাজগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাত ৩টার দিকে উপজেলার পূর্বদরিল্যা গ্রামের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্র্রেপ্তারকৃত আব্দুল হামিদ রতন স্থানীয়ভাবে নাট্যকার, কথাসাহিত্যিক ও সাংবাদিক হিসেবে পরিচিত। এ ছাড়া তিনি দরিল্যা গয়েশপুর আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।
?পুলিশ জানায়, উপজেলার সিংরইল ইউনিয়নে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।