সিরাজগঞ্জ সদরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে সিরাজগঞ্জ সদর থানা-পুলিশের একটি দল পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান মানবজমিনকে এ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন- উপজেলার বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আমির হোসেন (৫৫), সিরাজগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম নবী রিপন (৫২), ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোহাম্মদ হাসান (২৪), রতনকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রবিন সেখ (২৭), কালিয়াহরিপুর ইউনিয়ন যুবলীগের তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসিফ শেখ (২১) ও সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আবু হাসান (২০)। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সক্রিয় নেতা এবং তারা নিজনিজ এলাকায় নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে গোপন পরিকল্পনা ও ষড়যন্ত্র করে আসছিলেন।
সন্ত্রাসবিরোধী মামলা, সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি
১৮ নভেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
