ভোলার লালমোহন উপজেলায় দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত করা হয়েছে একটি সরকারি পুকুর। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের দত্তপাড়া এলাকার সরকারি ১ নম্বর খতিয়ানের পুকুরটিকে দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের সৌন্দর্যবর্ধন ও জনগণের চলাচলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুকুরপাড়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাটগুলো উচ্ছেদ করা হয়। এ ছাড়া পৌর শহরের বিভিন্ন স্থানের ফুটপাথ দখলমুক্ত করতেও উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, ওসি মো. নজরুল ইসলাম মজুমদার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেনসহ কোস্ট গার্ড ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
লালমোহন (ভোলা) প্রতিনিধি
১৮ নভেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
