মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। ২০১৮ সালের ২৮শে ডিসেম্বরের একটি ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা এ মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে। গত রোববার (১৫ই নভেম্বর) রাতে কুলাউড়া থানায় মামলাটি করেন উপজেলা বিএনপি নেতা মইনুল হক বকুল।
মামলার বিষয়টি মঙ্গলবার সকালে সাংবাদিকদের নিশ্চিত করেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। হাবিবুর রহমান বলেন, ২০১৮ সালের ২৮শে ডিসেম্বর কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জ বাজারে সংঘটিত একটি ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
