মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, ট্রাকচাপায় প্রাণ গেল দু’জনের

মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, ট্রাকচাপায় প্রাণ গেল দু’জনের

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জে ট্রাকচাপায় দু’জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের হাটিকুমরুল ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুয়াশাচ্ছন্ন সকালে মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন তারা।

নিহতরা হলেন-ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে ঠান্ডু মিয়া (৬০) ও দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে আব্দুল আলীম শেখ (৪০)। আব্দুল আলীম সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কুয়াশাচ্ছন্ন সকালে মহাসড়ক দিয়ে ঠান্ডু মিয়া ও আব্দুল আলীম হাঁটছিলেন। এ সময় দ্রুতগামী একটি পাথরবোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করলেও ট্রাকটি পালিয়ে গেছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।