জয়পুরহাটের ক্ষেতলালে মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুন নবী ওরফে রতন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, নূরুন নবী ওরফে রতন চৌধুরী উপজেলার সমন্তাহার গ্রামের মৃত তোফাজ্জল হোসেন চৌধুরীর বড় ছেলে। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু সাইদ আল মাহমুদ স্বপনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
পুলিশের দাবি, মোবাইল ফোন, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ আরও জানায়, ক্ষেতলাল থানার মামলা নম্বর-১২-এর আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সোমবার যথাযথ পুলিশ পাহারায় তাকে আদালতে সোপর্দ করা হয়।
