খুলনায় এসআরবি’র সঙ্গে মাদক কারবারিদের গুলিবিনিময়

ফন্ট সাইজ:

খুলনায় মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযান চলাকালে মাদক কারবারি ও সন্ত্রাসীদের সঙ্গে এসআরবি-৬ এর সদস্যদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাতে নগরীর দৌলতপুরের পুরাতন সাতক্ষীরা রোড সংলগ্ন কেডিএ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এসআরবি-৬ এর সদস্যরা পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও তাজা গুলি উদ্ধার করেছে।

এসআরবি-৬ এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ জানান, এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল গোপন সংবাদে দিবাগত রাত ২টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের কেডিএ মাঠ এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে অজ্ঞাতনামা মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারী চক্রটি এসআরবি সদস্যদের ওপর হামলা করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসআরবি সদস্যরা আত্মরক্ষার্থে ৩ রাউন্ড শটগানের গুলি চালায়। এ সময় মাদক কারবারিরা দৌড়ে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। এসআরবি-৬ এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ বলেন, এ ঘটনায় নগরীর দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছে।