চলতি বছরে আর মাঠে ফেরা হচ্ছে না মারুফার

চলতি বছরে আর মাঠে ফেরা হচ্ছে না মারুফার

ফন্ট সাইজ:

বাংলাদেশ নারী দলের তারকা পেসার মারুফা আক্তার। সবশেষ টুর্নামেন্টগুলোতে খেললেও আসন্ন নিউজিল্যান্ড সিরিজে এই পেসারকে পাচ্ছে না বাংলাদেশ দল। পুরনো ইনজুরি ফিরে এসেছে তার। তাই তাকে ছাড়াই তিন টি-টোয়েন্টি এবং তিন ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ নারী দল। ১০ই ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে এই দ্বিপক্ষীয় লড়াই। তবে সেখানে মারুফা থাকছেন না।

বিসিবি সূত্র থেকে এমনটি জানা গিয়েছে। তাকে নিয়ে কোনো ধরণের ঝুঁকি নিতে চায় না বোর্ড। যে কারণে সুস্থ হয়েই তাকে মাঠে ফেরানোর পরিকল্পনা ক্রিকেট বোর্ডের। বিসিবির একটি সূত্র জানিয়েছে চলতি বছরে তো ফেরা হচ্ছেই না মারুফার, এমনটি আগামী বছরের প্রিমিয়ার লীগ খেলা নিয়ে রয়েছে শঙ্কা। তবে সবকিছু ঠিক থাকে আগামী বছরের মার্চে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন মারুফা। বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘তার গোড়ালির ব্যথা শুরু হয়েছে। ভবিষ্যতে যেনো কোনো ধরনের অস্বস্তি না হয় এবং ভালোভাবে বোলিং করতে পারে, এই ব্যাপারটি নিশ্চিত করতে চাই।’