নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন রাসেল ইকবাল। সোমবার তিনি সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। রাসেল ইকবাল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় জন্মগ্রহণ করেন। সোনাইমুড়ীতে যোগদানের আগে তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে, সোনাইমুড়ী উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সোনাইমুড়ী পৌরসভার প্রশাসক নাসরিন আক্তারের সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোনাইমুড়ীতে নবাগত ইউএনওর যোগদান
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
বাংলারজমিন
৪৯ মিনিট আগে
১৬ নভেম্বর (সোমবার), ২০২৬, ৮ঃ৫২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
