৪০০ রানে থামার পর প্রোটিয়াদের উদ্বোধনী জুটি ভেঙে লাঞ্চে বাংলাদেশ

৪০০ রানে থামার পর প্রোটিয়াদের উদ্বোধনী জুটি ভেঙে লাঞ্চে বাংলাদেশ

ফন্ট সাইজ:

জোহানেসবার্গ টেস্টে ঠিক ৪০০ রানে শেষ হলো বাংলাদেশের প্রথম ইনিংস। বল হাতে ইনিংসের দ্বিতীয় ওভারেই দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ভাঙলেন হাসান মাহমুদ। লাঞ্চের আগে ৫ ওভারে ১ উইকেটে ১৮ রান তুলেছে প্রোটিয়ারা, পিছিয়ে ৩৮২ রানে।

৬ উইকেটে ৩২৭ রান করা বাংলাদেশ দ্বিতীয় দিনের খেলায় যোগ করতে পারে ৭৩ রান। ৪ উইকেটই নেন ডেইন প্যাটারসন। ব্যক্তিগত ১৭ রানে শেষ উইকেট হিসেবে ফিরে যান তাসকিন আহমেদ। ১ রানে অপরাজিত থাকেন ইবাদিত হোসেন।

বল হাতে ইনিংসের প্রথম ওভার মেডেন নেন তাসকিন। দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন হাসান। তৃতীয় বলে এইডেন মার্করামকে উইকেটের পেছনে ক্যাচ বানান তিনি। ৭ রানে ক্রিজে আছেন ওপেনার মার্কার অ্যাকারম্যান। ৪ রানে তাকে সঙ্গ দিচ্ছেন জুবাইর হামজা।