জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়ে একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়াচ্ছে

জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়ে একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়াচ্ছে

ফন্ট সাইজ:

জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। অপপ্রচারে গুরুত্ব না দিয়ে পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি।

স্ট্যাটাসে জামায়াতে ইসলামীর আমীর বলেন, ‘জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত। এসব অপপ্রচারে গুরুত্ব না দেয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন। গোটা দেশবাসী সেটিই প্রত্যাশা করে। মহান আল্লাহ আমাদের সহায় হোন।

hossain md amir

৫ মাস আগে

জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমীর--- এটাতো পাকিস্তান নয় এটা বাংলাদেশ ,এখানে জামাত কেন প্রিয় হবে!

মন্তব্য করুন