বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল তোফায়েল আহমেদ। অন্যদিকে বর্তমান মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এমনটাই জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণলয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) এসব কর্মকর্তাদেরকে প্রেষণে ন্যাস্ত করা হলো।
অনুযায়ী, মেজর জেনারেল তোহিদুল আহমেদকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া একই প্রজ্ঞাপনে মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে বিজিআইএমএসের মহাপরিচালক পদে নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আনসার মহাপরিচালক হলেন তোফায়েল আহমেদ
স্টাফ রিপোর্টার
অনলাইন
৪২ মিনিট আগে
১৫ নভেম্বর (রবিবার), ২০২৬, ৮ঃ০৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
