৬ দিনেও মেলেনি সমাধান, শূন্য রেখায় আটকে আছেন পুশইনের শিকার সেই নারী

৬ দিনেও মেলেনি সমাধান, শূন্য রেখায় আটকে আছেন পুশইনের শিকার সেই নারী

ফন্ট সাইজ:

সমাধান না হওয়ায় ৬ দিন ধরে জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের শিকার সেই নারী। বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন বাংলাদেশ-ভারত সীমান্তে আটকে থাকা ওই নারী।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছ দিয়ে গত ১০ নভেম্বর সকাল ৮টার দিকে ৩০ বছর বয়সী এক নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাধার মুখে পুশইনে ব্যর্থ হয় বিএসএফ। পরে ওই নারী নো ম্যান্স ল্যান্ডে (শূন্য রেখায়) অবস্থান নেন। এরপর থেকে টানা ৬ দিন ধরে খোলা আকাশের নিচে তীব্র রোদ উপেক্ষা করে সেখানেই থাকছেন তিনি।

স্থানীয় এলাকাবাসী পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘গত মঙ্গলবার সকালে ওই নারীকে পুশইনের চেষ্টা করা হয়। তবে এলাকাবাসীকে নিয়ে বিজিবি তা প্রতিরোধ করে। বিষয়টি নিয়ে সমাধান না হওয়া পর্যন্ত বিজিবি তৎপর থাকবে।’