সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬ নেতাকর্মী পুলিশের হাতে গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৬ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার কোতোয়ালি মডেল ও শাহপরান (রহ.) থানা পুলিশ অভিযান চালিয়ে ঝটিকা মিছিলের প্রাক্কালে তাদের গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, শাহপরান (রহ.) থানাধীন খরাদিপাড়া এলাকার আমানউল্লাহ কনভেনশন সেন্টারের সামনে পাকা সড়কে ঝটিকা মিছিল বের করেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও তাদের সহযোগীরা। তারা বালুচর সড়ক হয়ে টিলাগড় পয়েন্টের দিকে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন।

এ সময় তিনজনকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে— সুনামগঞ্জ সদর উপজেলার বালিকান্দি মঙ্গলকাটার বাসিন্দা আলাউদ্দিনের ছেলে মহিন উদ্দিন, বালুটিকর দাসপাড়ার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে মাহিন মিয়া এবং সুনামগঞ্জ সদর উপজেলার ধর্মপাশা শেলবরশ এলাকার আবুল বাসারের ছেলে মকবুল হোসেন নাহিদ।