ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ফন্ট সাইজ:

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠক করেছেন। গতকাল সকালে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে এ বৈঠক হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা ইউএনবি। খবরে বলা হয়, ঢাকার মার্কিন দূতাবাসের একটি সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে দুই কূটনীতিকের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে কিছু জানাতে পারেনি সূত্রটি। বৈঠকের বিষয়ে জানতে চাইলে মার্কিন দূতাবাসের ওই সূত্র জানায়, আমি শুধু বলতে পারি, সকালে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

চলতি বছরের ১২ই জানুয়ারি ঢাকায় আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। অন্যদিকে জুনে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দিনেশ ত্রিবেদী। খবরে বলা হয়, এমন এক সময়ে দুই কূটনীতিকের বৈঠক অনুষ্ঠিত হলো, যখন শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। ২০২৪ সালের ৫ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। ফলে ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপড়েনের প্রেক্ষাপটে মার্কিন ও ভারতীয় দুই কূটনীতিকের এই বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে।