‘দর্শক নেগেটিভ চরিত্রটিও সুন্দরভাবে গ্রহণ করছেন’

‘দর্শক নেগেটিভ চরিত্রটিও সুন্দরভাবে গ্রহণ করছেন’

ফন্ট সাইজ:

জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। সাম্প্রতিক সময়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক নাটকে ফুপু চরিত্রে অভিনয়ের পর দীপা খন্দকারের অভিনয় ক্যারিয়ারের ইউটার্ন যেমন হয়েছে, ঠিক তেমনি তার ব্যস্ততা বেড়েছে নানা কাজে। একটি নাটকের পজিটিভ চরিত্র দর্শকের মনে যে কতোটা প্রভাব বিস্তার করতে পারে— তা জানান দিয়েছে নাটকে ফুপু চরিত্রটির মধ্যদিয়ে। দর্শক এই ফুপুকে এতটাই ভালোবেসেছেন যে, কিছুদিন আগে রাজেরই পরিচালনায় প্রচারে আসা নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’তে দীপা খন্দকার অভিনীত চরিত্রটি নেগেটিভ হলেও দর্শক চরিত্রটি ভালোভাবেই গ্রহণ করছেন।

দীপা খন্দকার বলেন, রুকাইয়া চরিত্রটি যেহেতু নেগেটিভ। তাই নাটকটি নিয়ে আমিও কিছুটা চিন্তায় ছিলাম যে, প্রচারে এলে দর্শকের সাড়া কেমন হতে পারে। এরই মধ্যে বেশ কিছু পর্ব প্রচারিত হয়েছে। দর্শক আমার চরিত্রের নেগেটিভ দিক নিয়ে তেমন কিছু বলছেন না। সত্যি বলতে কি, ফুপু চরিত্রে অভিনয়ের জন্য আমি বাংলাদেশের নাটকপ্রেমী দর্শকের এত ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসার কারণেই দর্শক নেগেটিভ চরিত্রটিও সুন্দরভাবেই গ্রহণ করছেন। একজন শিল্পী হিসেবে এখানেই আমার স্বার্থকতা। আমি দর্শকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশেষভাবে কৃতজ্ঞ পরিচালক রাজের প্রতি। এদিকে দীপা জানান, আগামী এক সপ্তাহ পর রাজেরই আরেকটি একক নাটকের কাজ করবেন।