পাঁচ বছরের বিরতি কাটিয়ে ফিরছে জনপ্রিয় হাসির রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। মীর আফসার আলির সঞ্চালনায় শুরু হতে চলেছে শোয়ের ১১তম সিজন। পাঁচ বছরের ঊর্ধ্বে যে কেউ নিজের বলা কৌতুকের ভিডিও পাঠিয়ে অডিশনে অংশ নিতে পারবেন। পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় বলেন, সব ঠিক থাকলে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে সম্প্রচার শুরু হতে পারে এটি। জানুয়ারির শেষ দিকে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। তবে বিচারকদের নাম এখনো চূড়ান্ত হয়নি।
দীর্ঘ বিরতির পর ফিরছে ‘মিরাক্কেল’
বিনোদন ডেস্ক
১৩ নভেম্বর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
