ফারহান-পায়েলের ‘পরাণ পাখি’

ফারহান-পায়েলের ‘পরাণ পাখি’

ফন্ট সাইজ:

মাছরাঙা টেলিভিশনে শনিবার রাত ৮টায় প্রচারিত হবে একক নাটক ‘পরাণ পাখি’। মুহাম্মদ মিফতাহ আনানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন— মুশফিক ফারহান, কেয়া পায়েল প্রমুখ। গ্রামের সহজ সরল ছেলে কাদের। চা বিক্রি করে। তিন কূলে তার কোনো আপনজন নেই এক পারুল ছাড়া। স্নিগ্ধ, মায়াবতী পারুল ভালোবেসে আগলে রাখে কাদেরকে। তবে তার বাবা চা-ওয়ালার সঙ্গে মেয়ের সম্পর্ক মানতে পারে না। এভাবেই ঘটনা
মোড় নেয় অন্যদিকে।