আন্তর্জাতিক মঞ্চে বিটমোসফিয়ার

আন্তর্জাতিক মঞ্চে বিটমোসফিয়ার

ফন্ট সাইজ:

বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে প্রস্তুত অ্যাকাপেলা বিটবক্সিং ব্যান্ড ‘বিটমোসফিয়ার’। আগামী ১৪ই নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে প্রথম ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’র গ্র্যান্ড ফাইনাল। সেখানে নিজেদের মৌলিক গান ‘তুমি এলে’ পরিবেশন করবে দলটি। ১১টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়বে বাংলাদেশ। বিচারকদের ভোটে ৫০ শতাংশ এবং দর্শকদের ভোটে বাকি ৫০ শতাংশ ফল নির্ধারিত হবে। অনুষ্ঠানটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বঙ্গ ও এনটিভিতে সরাসরি সম্প্রচার হবে।