‘মির্জাপুর’র গোলু গুপ্তা হিসেবে জনপ্রিয় শ্বেতা ত্রিপাঠী এবার মঞ্চে ফিরছেন নতুন নাটক ‘হমসা’ নিয়ে। আসাদ হুসেনের লেখা নাটকটি পরিচালনা করেছেন রজিত কাপুর। শ্বেতা বলেন, পৃথ্বী থিয়েটার ফেস্টিভ্যালে অভিনয় করতে পেরে উচ্ছ্বসিত তিনি। দিল্লিতে পড়াশোনার সময়ে পরিবারের সঙ্গে এই উৎসবে নাটক দেখতে যেতেন অভিনেত্রী। ১৯৯৫ সালে কাশ্মীরে অপহৃত নরওয়ের নাট্যশিল্পী হ্যান্স ক্রিশ্চিয়ান অস্ট্রোর ঘটনা থেকে অনুপ্রাণিত নাটকটিতে ইতিহাস, শোক ও মানবিক সম্পর্কের নানা দিক উঠে এসেছে।
থিয়েটারে শ্বেতার নতুন ইনিংস
বিনোদন ডেস্ক
১৩ নভেম্বর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
