বিশেষ সম্মাননা পাচ্ছেন চয়নিকা

বিশেষ সম্মাননা পাচ্ছেন চয়নিকা

ফন্ট সাইজ:

ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি সিজেএফবি পারফরম্যান্স আওয়ার্ড-২০২৬ বিশেষ সম্মাননা পাচ্ছেন নন্দিত নির্মাতা চয়নিকা চৌধুরী। গত ২৫ বছর ধরে দেশের নাট্যাঙ্গনে তার বিচরণ। এই দীর্ঘ সময়ে ৪৭৫টি একক ও ১৮টি ধারাবাহিক নাটকের পাশাপাশি দু’টি সিনেমা নির্মাণ করেছেন তিনি। এখনো তার নির্মাণ অব্যাহত রয়েছে এবং তা দর্শকের মাঝে সাড়া ফেলছে। এরই স্বীকৃতিস্বরূপ ‘কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)’ বিশেষ সম্মাননা প্রদান করতে যাচ্ছে চয়নিকা চৌধুরীকে।