তুরস্কের ফাস্ট লেডি এমিন এরদোয়ানের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ার রেগনাম হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে তুরস্কের ফাস্ট লেডি এমিন এরদোয়ান এই মধ্যাহ্নভোজের আয়োজন করেন।
অনুষ্ঠানস্থলে পৌঁছালে জুবাইদা রহমানকে আন্তরিকভাবে স্বাগত তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে আন্তরিক আলোচনা ও শুভেচ্ছা বিনিময় হয়।
মধ্যাহ্নভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত অতিথিরা সঙ্গে জুবাইদা রহমান শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন।
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরা বর্তমানে আনতালিয়ায় অবস্থান করছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন দিনের সফরে মঙ্গলবার তুরস্কে যান ডা. জুবাইদা রহমান।
