পটুয়াখালী ‘বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ম্যানেজিং কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে খোন্দকার মো. ইউসুফ আলী (টেলিভিশন) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আতিকুল ইসলাম মামুন মৃধা তার মনোনয়নপত্র প্রত্যাহার করায় সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ইউসুফ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯টি পদে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন বুধবার সভাপতি পদের মো. রেজাউল করিম, সহ-সভাপতি পদে মো. রাকিবুল হাসান ও সাধারণ সম্পাদক পদের প্রার্থী মো. আতিকুল ইসলাম তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় ৮টি পদে এখন ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন— সভাপতি পদে মো. আতিকুর রহমান রিপন হাওলাদার (আনারস), মো. আরিফুর রহমান (দেয়াল ঘড়ি) ও জিয়াউর হাকিম বাবু (ছাতা), সহ-সভাপতি পদে মো. মিলন মিয়া (বাইসাইকেল) ও মো. লোকমান আকন (তালাচাবি)। ৬টি সদস্য পদে মো. ইলিয়াস (মোমবাতি), মো. ইলিয়াস হোসেন (হাতি), মো. জসিম মৃধা (আপেল), মো. জামাল মোল্লা (মাছ), মো. দেলোয়ার গাজী (মোরগ), মো. ফিরোজ খান (বালতি), মো. রফিকুল ইসলাম খোকন (ফুটবল), আঃ হালিম তালুকদার (কলস), মোহাম্মদ খোকন তালুকদার (মই) ও শচীন দাস (রিকশা)।
