সীতাকুণ্ডে কথাকলি উচ্চ বিদ্যালয়ে চুরি ১৯ ফ্যানসহ বৈদ্যুতিক তার লুট

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় কথাকলি উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের ছয়টি কক্ষের দরজা ভেঙে ১৯টি সিলিং ফ্যান ও তিন কয়েল বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল আলীম সীতাকুণ্ড মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে বিদ্যালয় ছুটির পর শিক্ষকরা দরজা-জানালা বন্ধ করে বাড়ি চলে যান। তিনদিন বন্ধ থাকার পর গত ৯ই নভেম্বর সকালে বিদ্যালয়ে এসে ছয়টি কক্ষের দরজা ভাঙা দেখতে পান শিক্ষকরা। পরে কক্ষগুলোতে থাকা ১৯টি সিলিং ফ্যান ও তিন কয়েল বৈদ্যুতিক তার চুরির বিষয়টি নিশ্চিত হন তারা। এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহিনুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের ব্যবস্থা নেয়া হবে।