মমেকে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু, বেড়ে দাঁড়ালো ৮৭ জনে

মমেকে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু, বেড়ে দাঁড়ালো ৮৭ জনে

ফন্ট সাইজ:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৭ জনে। বুধবার সকাল সাড়ে ৮টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মৃত দুই শিশুর বয়স ১০ মাস। তাদের মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে শিশু রয়েছে। মেয়ে শিশুর বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায় ও ছেলে শিশুর বাড়ি একই জেলার বাজিতপুর উপজেলায়। মেয়ে শিশুটি গত ৫ই নভেম্বর বিকাল সোয়া ৩টার দিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে ১০ই নভেম্বর রাত সোয়া ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপরদিকে, ছেলে শিশুটি গত ৮ই নভেম্বর সকাল পৌনে ১১টার দিকে হাসপাতালে ভর্তি হয়।

পরে গতকাল দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হাসপাতালে হাম ও উপসর্গে হাসপাতালে ১৭২ শিশু ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ শিশু, ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ৬০ শিশু ও এই সময়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাইন উদ্দিন বলেন, চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময়ে হামের উপসর্গ নিয়ে শিশুরা হাসপাতালে ভর্তি হওয়া শুরু করে। এই সময়ে হাম ও উপসর্গে মোট ৬ হাজার ১৮১ শিশু ভর্তি হয়েছে, ছাড়পত্র নিয়েছে ৫ হাজার ৯২২ শিশু এবং মোট মৃত্যু হয়েছে ৮৭ শিশুর।