রংপুরে আইনজীবীদের অবস্থান কর্মসূচি পালন

ফন্ট সাইজ:

রংপুর আইনজীবী সমিতি কর্তৃক এসোসিয়েট সদস্যের নামে আইনজীবীদের ভোটাধিকার হরণসহ বৈষম্যমূলক সকল কালো আইন বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে আইনজীবীরা। বুধবার ভোটাধিকারবঞ্চিত বৈষম্যের শিকার আইনজীবীদের উদ্যোগে আইনজীবী সমিতির নির্মাণাধীন ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এড. রফিকুল ইসলাম লালের সভাপতিত্বে ও এড. পলাশ কান্তি নাগের সঞ্চালনায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, এড. একরামুল হক, এড. হানিফ মিয়াসহ অন্যরা। বক্তারা বলেন, ২৪ বছরে আইনজীবীদের ভোটাধিকার প্রয়োগ না করতে পারাটা একটি বড় বৈষম্যের উদাহরণ। যে বৈষম্যের জন্য ২৪ এর আন্দোলন হয়েছে এই আন্দোলনের ফলাফল আইনজীবীদের কাছে হার মেনেছে।
হুমকি দিয়ে ক্ষমতায় থেকে কোনো কাজ হবে না। যদি সুষ্ঠু সমাধান না হয় তাহলে আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে আইনজীবীরা।