দৌলতপুরে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ চল্লিশ বাহিনীর সদস্য সন্ত্রাসী শিহাব উদ্দিন ওরফে শিহাব (৫৪)কে আটক করেছে এসআরবি-১২। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার দফাদারপাড়া গ্রামের রাস্তা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি, ১ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়। আটক শিহাব উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দফাদারপাড়া গ্রামের মৃত তফিল উদ্দিন প্রামাণিকের ছেলে। সে চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী চল্লিশ বাহিনীর প্রধান রাখি বাহিনীর অন্যতম সদস্য বলে জানা গেছে। শিহাবের বিরুদ্ধে খুন, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলাসহ বিভিন্ন অপরাধের একাধিক অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। শিহাবকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সূত্র নিশ্চিত করেছে।