ময়মনসিংহের ত্রিশালে এক কিশোরের ফেসবুক আইডি হ্যাক করে মানহানিকর পোস্ট ও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ময়মনসিংহের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মো. আব্দুল কাইয়ুম। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ঠা অক্টোবর রাতে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তার মাধ্যমে ওই কিশোরের কাছ থেকে ফেসবুকের ওটিপি কোড নিয়ে তার আইডি নিয়ন্ত্রণে নেয়া হয়। পরে হ্যাক হওয়া আইডি এবং ‘ইবধঁঃরভঁষ ঘড়ঢ়িধৎধ’ নামের একটি ফেসবুক পেজ ব্যবহার করে নওপাড়া ও মুন্সিবাড়িকে ঘিরে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ভুয়া আইডি খুলে ওই কিশোরকে হুমকি দেয়ার অভিযোগও রয়েছে। অভিযোগকারীর দাবি, এসব অপপ্রচারের কারণে তাদের পরিবার সামাজিকভাবে হয়রানির শিকার হচ্ছে। অন্যদিকে ইবধঁঃরভঁষ ঘড়ঢ়িধৎধ পেজের এক বক্তব্যে মুন্সিবাড়িকে ঘিরে ছড়ানো গুজব ও মানহানিকর প্রচারণার প্রতিবাদ জানানো হয়েছে। এ বিষয়ে ত্রিশাল থানার ওসি মো. মনসুর আহমেদ বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। মুন্সিবাড়িকে ঘিরে কেন এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ত্রিশালে ফেসবুক আইডি হ্যাক করে অপপ্রচারের অভিযোগ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
১২ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
