কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জাম

কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জাম

ফন্ট সাইজ:

সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। নির্বাচন কমিশনের পূর্বনির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী, ঢাকার পাশাপাশি অন্যান্য বড় শহরগুলোর কেন্দ্রে কেন্দ্রে আজ সন্ধ্যার মধ্যেই যাবতীয় সরঞ্জাম পৌঁছে যাবে। অন্যদিকে ঢাকার বাইরের দুর্গম ও প্রান্তিক এলাকার ভোটকেন্দ্রগুলোতে রাতের মধ্যেই নির্বাচনি উপকরণ পৌঁছানোর প্রক্রিয়া শেষ হবে বলে কমিশন নিশ্চিত করেছে। ভোটের ‘মালামাল বিতরণ’ কেন্দ্র থেকে ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসাররা ব্যালট পেপারসহ অন্যান্য সামগ্রী বুঝে নিচ্ছেন। ঢাকা-১৩ আসনের ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী বিতরণ কেন্দ্র ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এ কার্যক্রম শুরু হয় বেলা সোয়া ১১ টার দিকে।
উল্লেখ্য, এবার ভোটে ৫০টি দল এবং স্বতন্ত্রসহ ২৯৯ আসনে প্রার্থী ২ হাজার ২৮ জন। ৪২ হাজার ৬৫৯ কেন্দ্রে সশরীরে ভোটগ্রহণ হবে। আর ২৯৯টা কেন্দ্রে পোস্টাল ভোট গণনা করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন