অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ৩ লাখ টাকা জরিমানা

ফন্ট সাইজ:

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পচা-বাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে বগুড়ার শেরপুরে গ্যানেল গোপাল সুইট অ্যান্ড রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে শেরপুর পৌরশহরের সাব-রেজিস্ট্রার অফিস বাজার এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।
অভিযান চলাকালে দেখা যায় রেস্টুরেন্টটিতে পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রান্নাঘরে শুকনো গোবর সংরক্ষণের স্থানের পাশে পরেটার ময়দার খামির তৈরি এবং ওয়াশরুমের দরজার পাশে বসে খাবারের প্লেট পরিষ্কার করা হচ্ছে। এ ছাড়া উৎপাদিত খাবার অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ, ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা, পোড়া তেলে খাবার তৈরি এবং খাদ্য সরবরাহ কর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার প্রমাণ পাওয়া যায়। এ সময় উপস্থিত ছিলেন- বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার, নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদ প্রমুখ।