অবিক্রিত মিরাজ, অপেক্ষায় সাকিবরা

পিএসএল নিলাম

অবিক্রিত মিরাজ, অপেক্ষায় সাকিবরা

ফন্ট সাইজ:

শুরু হয়েছে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ১১তম আসরের জমজমাট নিলাম। তবে নিলামের শুরুতেই বাংলাদেশের সমর্থকদের জন্য কিছুটা মন খারাপের খবর এসেছে। শুরুর দিকেই নিলামে নাম উঠেছিল টাইগারদের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। তবে প্রাথমিক ডাকে তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ফলে প্রথম দফায় অবিক্রিতই রয়ে গেছেন এই অলরাউন্ডার।

এবারের পিএসএল নিলামে অংশ নিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের মোট ৫০ জন ক্রিকেটার। বড় তারকাদের পাশাপাশি অনেক তরুণ তুর্কিও আছেন এই তালিকায়। নিলামের নিয়ম অনুযায়ী, দল না পাওয়া খেলোয়াড়দের দ্বিতীয় দফায় আবার ডাকার সুযোগ থাকবে।

ভিত্তিমূল্য অনুযায়ী বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা:
২ কোটি ২ লাখ পাকিস্তানি রুপির (প্লাটিনাম ক্যাটাগরি) সর্বোচ্চ দামের তালিকায় আছেন অভিজ্ঞ সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও টপ অর্ডার ব্যাটার জাকির হাসান। ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপির (ডায়মন্ড ক্যাটাগরি) তালিকায় আছেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও লিটন দাস। এছাড়াও রয়েছেন- হাসান মাহমুদ, জিসান আলম, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, রিপন হোসেন, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয় ও ইয়াসির আলী। ৬০ লাখ পাকিস্তানি রুপির (সিলভার ক্যাটাগরি) তালিকায় আছেন আফিফ হোসেন, জাকের আলী অনিক ও সৌম্য সরকার। এই তালিকায় বাংলাদেশের বাকী ক্রিকেটাররা হলেন-আবু হায়দার রনি, আহরার আমিন, আকবর আলী, আলিস আল ইসলাম, আরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মাহিদুল ইসলাম অংকন, নাসির হোসেন, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মোহাম্মদ নাঈম, রকিবুল হাসান, রনি তালুকদার, সাইফ হাসান ও তানজিম হাসান সাকিব।


জনতা

৩ মাস আগে

দালালদের অবস্থা এমনই হয়।

মন্তব্য করুন