পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইরানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ইরানের এয়ারপোর্টস অ্যান্ড এয়ার নেভিগেশন কোম্পানি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।
দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার এক মুখপাত্র গত রাতে জানান, দেশের পশ্চিমাঞ্চলের আকাশসীমা (এয়ারস্পেস) বন্ধ করে দেয়া হয়েছে।
গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর তেহরান কিছু যাত্রীবাহী ফ্লাইট আবার চালু করতে শুরু করেছিল। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর যুদ্ধ শুরু হলে ইরান মূলত তার আকাশসীমা বন্ধ করে দেয়।
যুদ্ধ চলাকালে ইরানের কয়েকটি বিমানবন্দর, যার মধ্যে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরও রয়েছে, হামলার শিকার হয়েছিল।
