বাসস এমডি মাহবুব মোর্শেদের পদত্যাগ

বাসস এমডি মাহবুব মোর্শেদের পদত্যাগ

ফন্ট সাইজ:

পদত্যাগ করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। কয়েক দিন আগে তিনি পদত্যাগ করেছেন- সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে। অন্যদিকে বাসসের ওয়েবসাইটে এমডি ও প্রধান সম্পাদকের জায়গায় এখন আর মাহবুব মোর্শেদের নাম নেই।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৮ আগস্ট সাংবাদিক মাহবুব মোর্শেদকে দুই বছর মেয়াদে বাসসের এমডি ও প্রধান সম্পাদকের দায়িত্ব দিয়েছিল সদ্য সাবেক অন্তর্বর্তী সরকার।

‘দুর্নীতির’ অভিযোগ তদন্তে ১৯ ফেব্রুয়ারি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে চার সদস্যের একটি কমিটি গঠন করেছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর আগে রাজধানীর পল্টনে বাসসের কার্যালয়ে রাষ্ট্রায়ত্ত এ সংবাদ সংস্থার এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনা ঘটে। 

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন