সিলেটে কাইয়ুম চৌধুরী

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

ফন্ট সাইজ:

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সার্বিক অগ্রযাত্রায় ডিপ্লোমা প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দক্ষ জনশক্তি তৈরি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কারিগরি শিক্ষার সম্প্রসারণ এখন সময়ের দাবি। মঙ্গলবার সকালে নগরীর রেজিস্ট্রারি মাঠে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ সবার আগে বাংলাদেশ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে আইডিইবি সিলেট জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রেজিস্ট্রারি মাঠে এসে সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রকৌশলী সমাবেশের সমাপ্তি ঘটে। বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মঈনুল ইসলাম চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আইডিইবি সিলেট জেলা শাখার সাবেক সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর, প্রকৌশলী নজরুল হোসেন, সহ-সভাপতি প্রকৌশলী রুহুল আলম, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান জাকারিয়া, সদস্য প্রকৌশলী হাসানুজ্জামান চৌধুরী, প্রকৌশলী নাসির উদ্দিন, প্রকৌশলী আব্দুস সবুর, জেলা শাখার কাউন্সিলর প্রকৌশলী সালাউদ্দিন আহমদ, প্রকৌশলী মো. মেরাজুল ইসলাম, প্রকৌশলী আল মামুন আকন্দ, সিলেট পলিটেকনিকের শিক্ষক প্রকৌশলী মো. সালাহ উদ্দিন, প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রকৌশলী হাবিবুর রহমান, ছাত্র প্রতিনিধি জোবায়ের হাসান, হাফিজুর রহমান প্রমুখ। এ ছাড়াও র‌্যালি ও সমাবেশে জেলা নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সদস্য প্রকৌশলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।