১২ দলীয় জোটের মুখপাত্র আবদুল করিম, সমন্বয়ক ফারুক রহমান

ফন্ট সাইজ:

১২ দলীয় জোটের সভা অনুষ্ঠিত নীতিনির্ধারণী পর্যায় শক্তিশালীকরণ ও মুখপাত্র-সমন্বয়ক নির্ধারণ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর চুংওয়া রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জোটের প্রধান জনাব মোস্তফা জামাল হায়দারের পক্ষে জাতীয় পার্টি (কাজী জাফর)-এর মহাসচিব কাজী নাহিদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ১২ দলীয় জোটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে জোটের নীতিনির্ধারণী পর্যায় শক্তিশালীকরণ এবং জোটের মুখপাত্র ও সমন্বয়ক নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, উক্ত সভায় উপস্থিত সর্বসম্মতিক্রমে ৩ মাসের জন্য মওলানা আব্দুল করিমকে ১২ দলীয় জোটের মূখপাত্র এবং লায়ন মো. ফারুক রহমানকে ১২ দলীয় জোটের সমন্বয়ক হিসাবে ঘোষনা করা হয়।

আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দÑ আহসান হাবিব লিংকন- কো-চেয়ারম্যান, জাতীয় পার্টি (কাজী জাফর), নওয়াব আলী আব্বাস খান, কো-চেয়ারম্যান, জাতীয় পার্টি (কাজী জাফর)। কাজী নাহিদ মহাসচিব, জাতীয় পার্টি (কাজী জাফর), ব্যারিস্টার জুবায়ের হায়দার প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি (কাজী জাফর), কাজী নজরুল ইসলাম- যুগ্ম মহাসচিব, জাতীয় পার্টি (কাজী জাফর)। অধ্যাপক মওলানা আব্দুল করিম মহাসচিব, ইসলামী ঐক্যজোট, লায়ন মো. ফারুক রহমান চেয়ারম্যান, ন্যাশনাল লেবার পার্টি, আবুল বাসার -চেয়ারম্যান, বাংলাদেশ লিবারেল পার্টি, আবুল কাসেম-মহাসচিব, ইসলামীক পার্টি, ফিরোজ মোহাম্মদ লিটন- চেয়ারম্যান, প্রগতিশীল জাতীয়তাবাদী দল, আমিনুল ইসলাম-চেয়ারম্যান, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, মাষ্টার আব্দুল মান্নান চেয়ারম্যান, নয়া গণতান্ত্রিক পার্টি। সভায় নেতৃবৃন্দ ১২ দলীয় জোটের ঐক্য ও সংহতি বজায় রেখে গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকান্ডকে আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন।