নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক বেলাল খান। মঞ্জুরুল আলমের কথায় গানটির সুর করেছেন অসংখ্য জনপ্রিয় গানের সুরকার রাজেশ ঘোষ। দ্বৈত এ গানে বেলালের সঙ্গে কণ্ঠ দিয়েছেন আতিয়া আনিশা। আরআর মিউজিক থেকে দ্রুতই গানটি প্রকাশিত হবে। বেলাল খান বলেন, প্রিয় রাজেশ দা’র সুরে নতুন একটি গান গাইলাম। সঙ্গে ছিল আনিশা। আমার বিশ্বাস, গানটি প্রকাশ পেলে শ্রোতা-দর্শকদের বেশ ভালো লাগবে।
রাজেশের সুরে বেলাল খান
স্টাফ রিপোর্টার
১১ নভেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
