বিস্ময় প্রকাশ করলেন সাদিয়া

বিস্ময় প্রকাশ করলেন সাদিয়া

ফন্ট সাইজ:

গুগলে নিজের বয়সের ভুল তথ্য দেখে বিস্ময় প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। অনলাইনে তার বয়স ৩৩ বছর উল্লেখ থাকলেও অভিনেত্রীর দাবি- চলতি বছরের ১৭ই মার্চ তিনি ২৭ বছরে পা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুলে ধরে তথ্য সংশোধনের উপায় জানতে চেয়েছেন ভক্তদের কাছে। সাদিয়া বলেন, এনআইডি, পাসপোর্ট ও শিক্ষাগত সনদ অনুযায়ী তার বয়স বর্তমানে ২৬ বছর। নিজের বয়স নিয়ে কখনো লুকোছাপা করেননি বলেও
জানিয়েছেন অভিনেত্রী।