বাবা হারালেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। প্রয়াত হয়েছেন তার বাবা সুব্রত চক্রবর্তী। গত সোমবার রাতে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন সুব্রত চক্রবর্তী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবশেষে চলেই গেলেন তিনি। বাবার সঙ্গে সোহমের সম্পর্ক ছিল বন্ধুর মতো। অভিনয় ও রাজনীতির নানা বিষয়ে বাবার পরামর্শ নিতেন অভিনেতা।
বাবা হারালেন সোহম চক্রবর্তী
বিনোদন ডেস্ক
১১ নভেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
