ফরিদপুরে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, চালকের মৃত্যু

ফরিদপুরে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, চালকের মৃত্যু

ফন্ট সাইজ:

ফরিদপুরে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে কালাচান নামের ওই বাসের চালকের মৃত্যু হয়েছে।

বাসস্ট্যান্ডের শ্রমিকেরা জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ফরিদপুর শহরের নতুন স্ট্যান্ড এলাকায় কিশোর তন্ময় নামে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দেওয়া হয়। এতে বাসের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এ সময় বাসের ভেতরে থাকা চালক কালাচান আগুনে আটকা পড়ে মারা যান।

শ্রমিকেরা আরও জানায়, বাসটি ফরিদপুর থেকে টেকের হাটে চলাচল করতো। চালক রাতে ট্রিপ মেরে স্ট্যান্ডের পাশে পার্ক করে বাসের ভেতর ঘুমাচ্ছিলেন।

ফরিদপুর জেলা পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আগুনে আটকা পড়ে বাসের চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তদের শনাক্তের চেষ্টা চলছে।’